1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আটোয়ারী উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা শিক্ষক সমিতি।

অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, নির্যাতনের স্বীকার শিক্ষকদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়। একইসঙ্গে দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী চলমান রাখার ঘোষণা দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপজেলার শিক্ষক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তফশিলী স্কুল এন্ড কলেজের অধক্ষ্য শফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন এর জিল্লুর হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট