1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পাওনা টাকা আদায়ে মারধর করে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় পাওনা টাকা আদায়ে মারধর করে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পাওনা টাকার জন্য বাসায় গিয়ে মারধর করে একজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০-১০-২০২৫) এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকার রুবেল হোসেনের স্ত্রী আফরোজা (২৫) বেগম।

তিনি অভিযোগ করেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মীরগঞ্জ ভানুকর গ্রামের- ওয়াসীম (৩৫), জসীম (২৫)-পিতা কাশেম), নাসির উদ্দীন(৫০)-পিতা-বকসু), কাশেমের স্ত্রী সাহারা, ওয়াসীমের স্ত্রী মহনা তার বাড়িতে গিয়ে পাওনা টাকার জন্য তার স্বামী রুবেলকে ধরে নিয়ে যাওযার সময় বাধা দিলে প্রতিপক্ষরা আফরোজা ও তার ১১ বছর বয়সের ছেলে সৌরভকে এলোপাথাড়ি মারধর করে।

আফরোজা জানান, আড়াই বছর আগে তার স্বামী ওয়াসীমের কাছ থেকে লাভের উপর থেকে ১৫০০০ হাজার টাকা নিয়েছিলেন। একবারে দিতে না পেরে দফায় দফায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। এর পরেও টাকা পাবে বলে দাবি করে। তিনি জানান,তার স্বামী এলাকার বাইরে বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করেন। বাড়িতে আসার পর টাকার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

ওয়াসীমের ভাষ্য, তিন বছর আগে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। বাড়িতে আসার পর ওই টাকার ফয়সালা করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। কাউকে মারধর করেননি বলে দাবি তার।

অভিযোগ তদন্তকারি অফিসার উপপরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, প্রতিপক্ষের বাড়ি থেকে রুবেল হোসেনকে উদ্ধার করে তার পরিবারকে বুঝে দিয়ে আইনগত সহায়তার কথা বলেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট