1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুর্গাপুর উপজেলা বিএনপি কতৃক সদ্য ঘোষিত বাণিজ্যিক ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম আর মানিক, দূর্গাপুর, রাজশাহী : দুর্গাপুর উপজেলা বিএনপি কতৃক সদ্য ঘোষিত বাণিজ্যিক ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে দূর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৫ অক্টোবর রবিবার) বাদ জোহর দুর্গাপুর উপজেলাধীন সকল ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত বি এন পি নেতৃবৃন্দ দুর্গাপুর, রাজশাহী এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ভবনে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা বি এন পির সাবেক সভাপতি আকবর হোসেন বাবলু এর সভাপতিত্বে উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন, উপজেলা বিএনপি এর আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, আহবায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী,পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল।

উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ৪নং দেলুয়া বাড়ি ইউনিয়নের বি এন পি নেতা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন পৌর বিএন পির সিনিয়র যুগ্ন আহবায়ক আয়নাল হক। পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান সাবদুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মান্নান।

দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময় কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী, যোগ্য নেতাদের বাদ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোক দিয়ে পকেট কমিটি করা হয়েছে। দলের ত্যাগী নেতা অনেকেই বিভিন্ন ইউনিয়নের দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে। বিএনপি হচ্ছে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের দল। অথচ সদ্য ঘোষিত ছয়টি ইউনিয়ন কমিটিতে মাঠে-সংগ্রামে থাকা কর্মীদের উপেক্ষা করে এমন সব ব্যাক্তিকে স্থান দেওয়া হয়েছে, যারা কখনো দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এতে প্রকৃত নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে।”

সংবাদ সম্মেলনে আরো প্রকাশ করা হয় দুর্গাপুর উপজেলায় গত ১৯মে২০২৫ ইং তারিখ হতে বিএনপির ৭টি ইউনিয়ন কমিটি গঠনের উদ্দেশ্যে কাউন্সিল শুরু হয়। পরে গত ২৯মে বৃহস্পতিবার ২০২৫ ইং তারিখে নাম প্রস্তাবনা গ্রহণ শেষ করেন। দীর্ঘ ৪ মাস পর রাজশাহী জেলা বিএনপি ও কেন্দ্রের কোন নির্দেশনা বা অনুমতি ছাড়াই গত ২৮সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ স্বাক্ষরিত কমিটি ০২অক্টোবর ২০২৫ ইং তারিখে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট