1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্যসহকারীদের ৬ দফা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্যসহকারীদের ৬ দফা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য ৬দফা করেছেন।অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন থেকে প্রায় ২৬ জন স্বাস্থ্যসহকারী এই কর্মসূচিতে অংশ নেন।রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বদরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এস আই টি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারে সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শন ডিপ্লোমা সম্পর্নকারী সমমান হিসেবে গন্য করতে হবে।
উপজেলা স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতে স্বাস্থ্য সহকারী ৬ দফা দাবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো রুহুল আমিন, সহসভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ আহসানসহ অন্যান্য সহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হেলস অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনে সভাপতি রুহুল আমিন জানান, আমাদের ৬ দফা দাবি যতদিন বাস্তবায়ন হয়নি আমরা এই কর্মবিরতি অব্যাহত রাখবো বলে জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট