1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বাগমারায় বিএনপি নেতা জিয়া-শাফির বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারা: রাজশাহীর বাগমারায় সরকারি পুকুর বৈধভাবে ইজারা নিয়ে মাছ চাষ প্রকল্প পরিচালনা করে আসছে ইন্দ্রপুর গ্রামের মৃত মুন্সি জহির উদ্দিনের ছেলে আব্দুল হালিম শামীম। কিন্তু সম্প্রতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া ও তার ছোট ভাই সদ্য বিএনপি হতে বহিস্কৃত আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি ও তাদের অনুসারী রক্ষিতপাড়া গ্রামের কেরামতুল্লাহ এর ছেলে আব্দুস সালাম লোকজন নিয়ে জোরপূর্বক ওই পুকুর দখল করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । এই ঘটনায় লীজ গ্রহীতা আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আব্দুল হালিম শামিম সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪-২৬ অর্থবছরের জন্য আউচপাড়া ইউনিয়নের ৩৭৬ নম্বর ইন্দ্রপুর মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড এর নামে বৈধ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৩ বছরের জন্য ইজারা নবায়ন করা হয়। কিন্তু গত ১০ আগষ্ট, ২০২৪ ইং তারিখে উল্লেখিত বিবাদীগণ জোর পূর্বক উক্ত পুকুরটি দখল করে নেয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিএনপি নেতা জিয়া-শাফি দুই ভাইসহ একই গ্রামের (রক্ষিতপাড়া) তাদের অনুসারী আব্দুস সালাম দখল করে নিয়েছে।

অভিযোগকারী দাবি করেন, “আমরা সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ইজারা নিয়েছি। অথচ জোরপূর্বক দখল নিয়ে আমাদের প্রায় ৫ লক্ষ টাকার মাছ জোর পূর্বক ধরে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয় বর্তমানে তারা তাদের নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আমরা পুকুর ভোগ দখলে গেলে মারধর করবে বলে হুমকি অব্যাহত রেখেছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতা ও ক্ষতির সম্মুখীন হচ্ছি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ৩৮/৮৬ ভিপি, মৌজা ইন্দ্রপুর, জেএল নং-২৭ আরএস ১ ও ৪ নং খতিয়ানভুক্ত চারটি দাগে রকম পুকুর, জমির পরিমাণ ২ একর ৬৫ শতক জমি ভুক্তভোগী আব্দুল হালিম শামীম ইজারা নিয়েছেন। কিন্তু বিবাদী পক্ষ কোনো তোয়াক্কা না করে তাদের ক্ষমতার দাপটে দখলে নিয়েছে।

শামীম বলেন, অবৈধ দখলকারীদের হাত থেকে পুকুরটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জানা যায়, ডিএম জিয়াউর রহমান জিয়া বর্তমানে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক। অপরদিকে ডিএম শাফিকুল ইসলাম শাফি ৫ নং আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ছিলেন। কিছু দিন  আগে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এর আগেও তাদের বিরুদ্ধে দখলবাজি ও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, তাদের ছত্রছায়ায় তাদের অনুসারী নেতাকর্মীরাও বিভিন্ন কার্যকলাপ ও দখলবাজিতে লিপ্ত। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসন ও দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট