1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—কতিপয় মাদক ব্যবসায়ী নাটোর থেকে একটি ট্রাকে গাঁজা বহন করে পুঠিয়া এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা তৎপরতায় বিষয়টি নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে ড্রাইভার মোঃ কাশেম আলী (৩২) ও হেলপার মোঃ জয় হোসেন (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তাদের ট্রাকের চালকের সিটের পিছনে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।Open photo

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।

ধৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানায়, মাদক, অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট