1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

নওগাঁয় চাঞ্চল্যকর কেতামন বিবি হত্যা মামলা: র‍্যাবের অভিযানে এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের চাঞ্চল্যকর কেতামন বিবি (৭১) হত্যা মামলার এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা ৫০ মিনিটে র্যাব-৫, রাজশাহী ও র্যাব-৪, নবীনগর, ঢাকার যৌথ আভিযানিক দল আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

্যাব জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একটি খাবারের বাটি নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা বৃদ্ধা কেতামন বিবির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি মেহেদী হাসান ইট দিয়ে বৃদ্ধার তলপেটে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে পরদিন (২৫ আগস্ট) সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪, পেনাল কোড ১৮৬০। মামলার এজাহারে তিনজনকে আসামি করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোছাঃ আসমা খাতুন (২১), স্বামী- মোঃ আলমগীর হোসেন, সাং- হাপানিয়া, সাপাহার, নওগাঁ। ২. মোসাঃ আম্বারা বিবি (৪৭), স্বামী- মৃতঃ আনারুল হক, সাং- বৈকণ্ঠপুর, সাপাহার, নওগাঁ।

্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট