1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় চাঞ্চল্যকর কেতামন বিবি হত্যা মামলা: র‍্যাবের অভিযানে এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নওগাঁয় চাঞ্চল্যকর কেতামন বিবি হত্যা মামলা: র‍্যাবের অভিযানে এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের চাঞ্চল্যকর কেতামন বিবি (৭১) হত্যা মামলার এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৪, নবীনগর, ঢাকার যৌথ আভিযানিক দল আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একটি খাবারের বাটি নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা বৃদ্ধা কেতামন বিবির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি মেহেদী হাসান ইট দিয়ে বৃদ্ধার তলপেটে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে পরদিন (২৫ আগস্ট) সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪, পেনাল কোড ১৮৬০। মামলার এজাহারে তিনজনকে আসামি করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোছাঃ আসমা খাতুন (২১), স্বামী- মোঃ আলমগীর হোসেন, সাং- হাপানিয়া, সাপাহার, নওগাঁ। ২. মোসাঃ আম্বারা বিবি (৪৭), স্বামী- মৃতঃ আনারুল হক, সাং- বৈকণ্ঠপুর, সাপাহার, নওগাঁ।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট