1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা, নেই কৃষি কর্মকর্তার সহায়তা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা, নেই কৃষি কর্মকর্তার সহায়তা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধানে হঠাৎ করে ভয়াবহ ‘কারেন্ট পোকার’ আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রতিদিন সকালে ও বিকেলে কীটনাশক প্রয়োগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। ফলে প্রান্তিক কৃষকরা চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দেখা না মিললেও, কৃষকরা বাধ্য হয়ে যাচ্ছেন বিভিন্ন কীটনাশকের দোকানে। সেখানে দোকানদারের পরামর্শ অনুযায়ী কীটনাশক কিনে বারবার প্রয়োগ করছেন তারা, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলছে না। অনেক দোকানে লাইসেন্স না থাকলেও নির্বিঘ্নে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির কীটনাশক।

কৃষকদের অভিযোগ, এসব দোকানদার অকার্যকর বা সন্দেহজনক মানের কীটনাশক ধরিয়ে দিচ্ছেন, আর তা কোনো তদারকিই করছে না কৃষি বিভাগ। শিবরামপুর গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন, “আমি এখনও পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তাকে মাঠে দেখিনি। কীটনাশক দোকানদার যা বলছে, তাই কিনে স্প্রে করছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না।”

একই গ্রামের জহিরুল ইসলামও হতাশা প্রকাশ করে বলেন, “ধানে পোকার আক্রমণ দিনদিন বাড়ছে। কী করব বুঝতে পারছি না।” করিমপুর গ্রামের কৃষক ওয়াহেদুল জানান, “কারেন্ট পোকার এমন আক্রমণ আগে কখনো দেখিনি। যেভাবে ওষুধ স্প্রে করছি, তাতে খরচই উঠে আসবে কি না, সন্দেহ। বাজারে কীটনাশক এত বেশি যে কোনটা আসল আর কোনটা নকল, বোঝা মুশকিল হয়ে গেছে।Open photo

কৃষকরা জানান, আমন রোপণের সময় পানি সমস্যায় না পড়লেও সার ও পটাশের সংকট ও অতিরিক্ত দামে চাষাবাদ করেছেন তারা। তারপরও তারা আশা হারাননি। কিন্তু হঠাৎ করে কারেন্ট পোকার এমন আক্রমণে স্বপ্নের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এদিকে, কৃষি বিভাগের ভূমিকাও এ পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, কৃষি উপসহকারী কর্মকর্তাদের মাঠে পাওয়া যাচ্ছে না। আবার কৃষি অফিসে গেলেও কোনো কার্যকর পরামর্শ বা সহযোগিতা মিলছে না।

এ বিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি। *বিশেষজ্ঞরা বলছেন*, সময়মতো যথাযথ ব্যবস্থা না নিলে পোকার আক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। একই সঙ্গে তারা কৃষকদের ভেজাল ও নকল কীটনাশক থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন এবং যথাযথ তদারকির জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান, দ্রুত মাঠে কৃষি কর্মকর্তাদের সক্রিয় করা, লাইসেন্সবিহীন কীটনাশকের দোকান বন্ধ এবং কৃষকদের মাঝে কার্যকর ও নির্ভরযোগ্য কীটনাশকের সরবরাহ নিশ্চিত করা। তা না হলে, এ বছর তানোরে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট