1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোবারোক হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর অঙ্গসংগঠন।

আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর২০২৫ বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব সমাবেশ মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের উপর বিদেশের মাঠিতে বার বার হামলা হচ্ছে যা অন্তবর্তকালীন সরকারের ব্যার্থতা, আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে, সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে” এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট