1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-৫ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-৫ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সভায় র্যাব-৫ এর অধিনায়ক বলেন, “অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করায় দুর্গাপূজা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে সমাপ্ত হবে দুর্গোৎসব। এ সময় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে র্যাব-৫ সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে।

্যাব-৫ অধিনায়ক জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলায় অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজা মণ্ডপে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। টহল দল ও সাদা পোশাকের সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করবে। চেকপোস্ট স্থাপন ও সাইবার মনিটরিং টিমের নজরদারি অব্যাহত থাকবে, যাতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো না যায়। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চলছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

্যাব-৫ অধিনায়ক পূজা উদ্‌যাপন কমিটির প্রতি আহ্বান জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাব সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পাশাপাশি মণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরা যথাযথভাবে মনিটরিং করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করুন।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে র্যাব-৫ অধিনায়ক বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপন করতে পারে—সেজন্য র্যাব সর্বদা সজাগ রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট