1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

ধামইরহাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল তরিকুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ দল ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম মো. আ. মতিন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। র‌্যাব আরও জানিয়েছে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট