1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‎পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

‎পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

‎ ‎ ‎# মুবারোক হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ  পিআর (প্রোপোরশনাল ফরিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের স্বীকৃতি, খুনিদের বিচার, রাষ্ট্র সংস্কারসহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর ওয়াসা চত্বরে গতকাল ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ জান্নাতুল ইসলাম। ‎‎সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এদেশে জনগণের ভোটাধিকার বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে। জাতির মুক্তির একমাত্র পথ হলো পিআর পদ্ধতির নির্বাচন চালু করা। বর্তমান ব্যর্থ শাসনব্যবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে, তা জাতির প্রাণের দাবি।” তিনি আরও বলেন, “দেশকে দুর্নীতি, খুন, সন্ত্রাস ও দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

‎সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সদস্য আবুল কাশেম মাতাব্বর, চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আলহাজ্ব নুরুদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর শুক্কুর, মোঃ নুরুল আলম, মাওলানা মোসলেউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ তরিকুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ, যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।

‎‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট