1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভার একাংশ।

৥ মোঃ রোকনউদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃচট্টগ্রাম চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার হলরুমে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. আবিদুর রহমান (বাবুল)।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম।

বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন‍্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন‍্য ফরজ আর এটাই হলো ঈমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবদুল মজিদ, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন, সাধারণ সদস্য মো. লোকমান হাকিম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক ডা. ফরিদ আহমদ, সহ অর্থ সম্পাদক মনির আহমদ, সহ অর্থ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, মুহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন, তাহিদুল ইসলাম প্রমুখ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট