1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রোববার ভোর থেকে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ। সকাল ৫টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসের (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী ওয়াদুদ আলী (২৫) ও ফসের আলী ওরফে সোহেল (২৯) এর হেফাজত থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে একই এলাকায় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) আটক করা হয়। প্লাস্টিকের ক্যারেট বোঝাই ওই ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তায় লুকানো ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক থেকে লালান (২৫) ও সাবেরুল ইসলাম ওরফে শহিদ (৩৫) কে আটক করে ডিবি।

নাটোর ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে ডিবি সবসময় তৎপর। একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করে আবারও সাফল্যের নজির স্থাপন করল নাটোর জেলা গোয়েন্দা শাখা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট