1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মোবাইল কোর্ট, ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মোবাইল কোর্ট, ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের জামিরাতে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। এ সময় অনুমোদনবিহীন একটি চিপসের কারখানা ও বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অসংগতি ধরা পড়ায় প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে অসংগতিগুলো দ্রুত সমাধান করে সঠিক নিয়মে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করে জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে। স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট