1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ স্থলবন্দরে ২১৪ কোটি টাকার রাজস্ব ঘাটতি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

সোনামসজিদ স্থলবন্দরে ২১৪ কোটি টাকার রাজস্ব ঘাটতি

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: দেশের অন্যতম রাজস্ব আদায়কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) এ বন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২১৪ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানায়, এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ২৫০ কোটি টাকা। ফলে বিপুল অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে। কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, সীমিত পণ্য আমদানি, আমদানিকারকদের অনাগ্রহ, চাহিদা কমে যাওয়া এবং উচ্চ শুল্কহারসহ নানা জটিলতার কারণে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে।

সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব একরামুল হক বলেন, সোনামসজিদ বন্দর দিয়ে মূলত পাথর, মসলা, ফলমূল, গম, পেঁয়াজসহ কৃষিপণ্য আমদানি হয়। কিন্তু ভারতের নীতি পরিবর্তন, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ব্যবসায়ীরা আমদানিতে পিছিয়ে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আয়ে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা আশঙ্কা করছেন, এভাবে ঘাটতি চলতে থাকলে বছরের শেষে সোনামসজিদ বন্দর থেকে রাজস্ব আদায় মারাত্মকভাবে কমে যাবে। এতে সরকার যেমন বড় অঙ্কের রাজস্ব হারাবে, তেমনি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ঘাটতি কাটিয়ে উঠতে হলে আমদানি সহজীকরণ, শুল্কহার যৌক্তিক করা, বন্দরের অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট