1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খানসামা থানার এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

খানসামা থানার এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় গত ৭ দিন ধরে একটি ভাড়া বাসায় থেকে এএসআই শাহীন ও কনস্টেবল মোস্তাফির বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গতকাল রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ঐ বাসায় ঢুকে এক ভাড়াটে যুবক ও একজন তরুণীকে আটক করেন। এ সময় তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, পুলিশের পোশাকে থাকা এই দুই কর্মকর্তা প্রথমে তাদের আটক করে নানা ধরনের প্রশ্ন করে এবং পরে শারীরিক নির্যাতন চালায়। এরপর জোরপূর্বক তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায়।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত এসআই শাহীন শহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করতেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট