1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈল সেনাবাহিনীর অভিযানে দুই কেসিনো ব্যবসায়ী  আটক   - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রানীশংকৈল সেনাবাহিনীর অভিযানে দুই কেসিনো ব্যবসায়ী  আটক  

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আবুল কালাম আজাদ  রানীশংকৈল (ঠাকুর গাঁও)  প্রতিনিধি :ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে দুইজন কেসিনো  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (২৯ আগস্ট)  রাত ৮.৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রানীশংকৈল  উপজেলার নুন্দুযার ইউনিয়নের সন্ধ্যারই   গ্রামের  শহিদুল  ইসলামের ছেলে রিযাজুল ইসলাম (৩০) কে মিরডাঙ্গি বাজার হতে  এবং একই ইউনিয়নের মুনিজগাও গ্রামের  কলিম উদ্দিন এর ছেলে  আরমানকে  গাজিরহাট বাজার হতে গ্রেফতার করেন  ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রানীশংকৈল  সেনা ক্যাম্পের মেজর মাহমুদ হাসান শিপুল   নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
সূত্র মতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে কেসিনো   ব্যবসা চালিয়ে আসছিল। সেই খেলা খেলে হাজারো পরিবার  ধ্বংসের পথে। তাদের এই কর্মকাণ্ডের ফলে এলাকার উঠতি বয়সী যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা কেসিনো খেলায আসক্ত  হয়ে পড়ছিল। অভিযানকালে তাদের কাছ থেকে মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস সংগ্রহ  করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের   জব্দকৃত আলামতসহ উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাফিউল মার্জলুবিন রহমান     ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন।
 পরে রানীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রানীশংকৈল থানার  অফিসার ইনচার্জ আরশেদুল হক   আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট