1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহাসড়ক অবরোধ: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহী মহাসড়ক অবরোধ: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিকেল ৩টার দিকে ঢাকার ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তালাইমারী মোড়ে গিয়ে বিকেল ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে পুলিশের একটি ট্রাক সেখানে পৌঁছালে শিক্ষার্থীরা সেটিতে হামলার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।Open photo

শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনোভাবেই পথ ছাড়ব না।” অন্যদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও যান চলাচলে বড় কোনো সমস্যা হচ্ছে না। বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

Open photo

প্রসঙ্গত, ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের হামলার ঘটনায় দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট