1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ধানের শীষে ভোট চেয়ে শিবগঞ্জে বিএনপির গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): আজ ২৭ আগস্ট ২০২৫ (বুধবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে শিবগঞ্জ পৌরসভায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌরসভার ১নং ওয়ার্ডের সেলিমাবাদ গ্রামে এ গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা’র পক্ষে শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।

গণসংযোগে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ১নং ওয়ার্ড সেক্রেটারি মতিউর রহমান এজা, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান হাজী, শিবগঞ্জ পৌর এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মানির, এক নাম্বার ওয়ার্ড যুবদলের সেক্রেটারি কি আপনার নাম মোঃ নুরুজ্জামান মোঃ নুরুজ্জামান , পৌর যুবদল সভাপতি মো. নুরুজ্জামান, পৌর বিএনপি সদস্য ফিল্টার খান, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন, যুবনেতা আহাদ শামীউম বাশির রাজা, শিবগঞ্জ পৌর ছাত্রনেতা শাউন সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট