1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জুতার ভেতরে হেরোইন পাচারের সময় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে জুতার ভেতরে হেরোইন পাচারের সময় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকিয়ে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। সোমবার (২৫ আগস্ট) রাতে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিশু হেমরম (৩৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশির সময় পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভেতর থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু হেমরম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলা ও রাজধানী ঢাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট