1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের মাঝে মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দু’অর্থবছরের “ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আর্থিক সহায়তায় উপজেলার উচ্চ মাধ্যমিক ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের জন্য ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের মোট ২৩ জন মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্য ছেলেমেয়েদের মাঝে ১৫ লাখ ৪৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থবছরে ২য় বর্ষের ১৪৬ জন ১ম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে এক বছরের বৃত্তি প্রদান বাবদ ২৩ লাখ ৮৮ হাজার ভার্ক উচ্চমাধ্যমিক শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

Open photo

এ আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর কার্যালয়ে তিনি এ আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট এরিয়া সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোসাঃ লাকী খাতুন, ভার্ক ভোলাহাট শাখার হিসাবরক্ষক সুজন কুমার, ভার্ক উপজেলা সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট