1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫৫-০৮-২০২৫) বিকেল ৫টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজশাহী জেলা শাখা ।

রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি আশরাফুজ্জামান বিদ্যুত এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য দেন রাজশাহী মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্যজীবী দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম,সহ-সম্পাদক শহিদুল ইসলাম,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল।

বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান। তবারক বিতরনের পরে চারঘাট-বাঘাসহ অনুমোদিত ৪টি কমিটি হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন- বাঘা ও চারঘাটের মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট