1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫) সকাল ১০টায় পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন, এনজিও ভার্ক ও আস্থার উদ্দ্যোগে বর্ণাঢ্য যুবর‌্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ঋণসহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হারুনর রশিদ।

অন্যান্যের মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত ও আস্থার এনজিও’র সমন্বয়কারী আরিফা খাতুন, আত্মকর্মী শেমালী খাতুন, হাবিবসহ অন্যরা। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র কর্তাগণ ও আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।Open photo

এর আগে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারীত্বে অগ্রগতি” এ স্লোগানকে কেন্দ্র করে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবকযুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট