1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রানীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল  উপজেলায উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মঙ্গলবার দুপুর ১২ টায়  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানাকে  গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচি আয়োজন করেন স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার   কর্মীবৃন্দ।
রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন এ মাসুদ রানা। এ সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে এ মাসুদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান  সাংবাদিকরা।
এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক বায়ান্ন আলো পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ,   দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, সাংবাদিক নাজমুল  দৈনিক সকালের সময় প্রতিনিধি  লেমন,  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট