1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আলমগীর হোসেন,  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক উপ-প্রকল্পের অধীনে উত্তম কৃষি চর্চা বিষয়ক টিওটি (😭) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ (৭ ই আগষ্ট) ইএসডিও প্রধান কার্যালয়ের সেমিনার হলে  সমাপনী হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ মাসুম সরকার। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রফেসর জনাব আবু নোমান ফারুক আহম্মেদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এতে ইএসডিওসহ দেশের ৫টি সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও উত্তম কৃষি চর্চা বিষয়ে উন্নত ধারণা লাভ করেন, যা মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদানে সহায়ক হবে এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান,  (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ মাসুম সরকার,প্রফেসর জনাব আবু নোমান ফারুক আহম্মেদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা সহ ইএসডিও উন্নয়ন কর্মীগণ ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট