1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ জুলাই) সকালে চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের সমাধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ আব্দুস সামাদ  পুলিশ সুপার রেজাউল করিম, বিপিএম-সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী সহ শহিদ তারেকের বাবা আসাদুল ইসলামকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা ওয়াদুদ আলম সহ জেলা ও উপজেলার উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা সহ শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরবর্তীতে ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট