1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বৃক্ষরোপন ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় বৃক্ষরোপন ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৪-০৮-২০২৫) উপজেলার কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বাঘা উপজেলার সভাপতি ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি ডঃ আব্দুস সালাম লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সানা, বাপার বাঘা পৌর শাখার মহিলা বিষয়ক সম্পাদক রানু আকতারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিদাস খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সাধারণ সম্পাদক ও বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থীগন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট