1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত   - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট সোমবার বিকেলে জেলা প্রশাসক মো :সাবেত আলীর সভাপতিত্বে,আগামী ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মো : সাবেত আলী পঞ্চগড়ের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলো প্রকাশ করেন এবং পঞ্চগড় কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবার মতামত শুনেন।কর্মসূচি  সকাল ৯ টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চৌরঙ্গী মোড়ে নানা পেশা শ্রেণির মানুষজনের পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯ টা ৪৫ মিনিটে জুলাই শহীদ স্মৃতিবন উদ্বোধন জেলা প্রশাসক ইকোপার্ক মিরগর। সকাল ১০ টা ৩০ মিনিটে জুলাই আহত ও শহীদ পরিবারের সম্মিলন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। বিকেল ৩ টায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন জেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বিজয় উদযাপন কনসার্ট সরকারি অডিটোরিয়ামে।

গণঅভ্যুত্থান  দিবস উদযাপন উপলক্ষে  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, পঞ্চগড় পৌর প্রশাসক শীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো :জাকির হোসেন, সাবেক মহিলা এমপি বিএনপি এ্যাড.রিনা পারভীন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা জামায়াতের আমির মো:ইকবাল হোসেন সহ বিভিন্ন অফিস ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট