1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করবো-ইউএনও বাঘায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,আরিফা জাহান ও সহিদুল ইসলাম ।

বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমরা শপথ নিতে পারি,অন্যায় অবিচার রুখে দিয়ে নিজেদের অবস্থান থেকে বাংলাদেশ বির্নিমানে নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,ধর্ম,বর্ণ গোত্র নারি-পুরষ,শিশুসহ প্রান্তিক জনগোষ্ঠির সবার রাষ্ট্রীয়ভাবে অধিকার আছে। কিন্তু আইনের দুঃশাসনে অনেকেই বৈষম্যর স্বীকার হন। আমাদের অঙ্গীকার হোক, আমরা যারা সমাজে আছি,সবাই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করবো।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জুলাইয়ের গনজাগরন ও দেশের গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন,আইসিটি অফিসার আলী আযমসহ শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীগন। এর আগে #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট