1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় খড়ের গাদায় আগুন!  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন

বাঘায় খড়ের গাদায় আগুন! 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামে মুরগি ব্যবসায়ী নয়ন সরকারের বাড়ির দোতলার ছাদের খড়ের গাদায় আগুন ধরে আনুমানিক ২হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হওয়ায় ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাড়ির মালিক ও পাশের বাড়ির লোকজন।

শুক্রবার (২৫-০৭-২০২৫) দুপুর আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের শামসুলের ছেলে নয়ন সরকার জানান,তার স্ত্রী সোহাগী বেগম ছাদে রান্না করছিলো। ওই ছাদে খড়ের গাদা ছিল। চুলার আগুন ছড়িয়ে খড়ের গাদায় ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির লোকজনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করায় ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রফিকুল ইসলাম চৌধুরি জানান, অগ্নিকান্ডে আনুমানিক ২ হাজার টাকা ক্ষতি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট