1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে বেফাক মহাসচিবের পথসভা ও আলোচনা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বেফাক মহাসচিবের পথসভা ও আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: বৃহস্পতিবার (৯জুলাই) বিকাল ৪.৩০ টায় পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় বেফাকের আয়োজনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক মহাসচিব (বেফাক)।

এ সময় তিনি বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। যুগপযোগী ও বিজ্ঞান সম্মিলনে মানসম্মত মাদ্রাসা শিক্ষা গড়ে তোলায় আমাদের লক্ষ ্য। আমরা এমনই একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কোমলমোতি এ শিশুদের মানবিক গুণাবলী সমৃদ্ধ ও ইসলামী চিন্তা চেতনায় বড় করে তুলতে হবে। আগামীর বিশ্ব হবে বিজ্ঞানের আর পবিত্র আল কোরআনেই হলো বিজ্ঞানের মূল মন্ত্র। পবিত্র আল-কোরআনই জীবন আদর্শ আমরা সেই নিয়েই কাজ করতে চাই। আমরা এদেশের শিশুদের মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। শিশুরাই একদিন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরবে এবং কোরআনের বাণী পৌঁছে দিবে।

Open photo

এ সময় তিনি পঞ্চগড় জেলায় উন্নত মানের দাওরায়ে হাদিস মাদ্রাসা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বেফাকেরর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক। বেফাকের কেন্দ্রীয় নেতা আবু ইউসুফ, আরও উপস্থিত ছিলেন বেফাকের পঞ্চগড় জেলা সেক্রেটারি এম এজাজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মীর মোরশেদ তুহিন, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, খেলাফত মজলিসের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট