1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

সভাপতি মোরশেদ সম্পাদক শরিফুল: পত্নীতলায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে  খিরশিন এসকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  এস এম মোরশেদ আলম কে সভাপতি এবং আকবরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জুয়েলকে  সাধারণ সম্পাদক নির্বাচত করে ৩১ সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার ( ৫জুলাই) বিকালে আকবরপুর উচ্চ বিদ্যালয় মাঠে  পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে কমিটির আহ্বায়ক ও চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।Open photo

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,  সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, থানা বিএনপির সাবেক আহবায়ক আক্কাস আলী , যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ম আহবায়ক বাইজিদ রায়হান শাহীন, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের বিএনপি নেতা সাদিকুল বারী, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। Open photo

প্রধান অতিথি বলেন, “আপনারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি গড়ার কারিগর নয়,  আপনারা গণতন্ত্র রক্ষার কারিগর। কিভাবে, মানুষের যে পবিত্র  আমানত ভোট,  এই ভোট আপনারা গ্রহন করেন।  আপনাদের মাধ্যমে  ভোট গ্রহনের পরেই সেখানে প্রকৃত মানুষ নির্বাচত হয়, আপনাদের দায়িত্ব অপরিসীম,  আপনাদের কাছে অনুরোধ আপনারা সৎ ও  ন্যায় নিষ্ঠার সাথে  কাজ করে যাবেন , বিগত দিনে রাজনৈতিক চাপে  আপনারা নৈতিকতা বিষর্জন দিতে বাধ্য হয়েছেন, ৫% মানুষ উপস্থিত হয়নি ভোট হয়ে গেছে। দোয়া করবো ভবিষ্যতে যেন এধরনের চাপ না আসে।   আমরা যখন ক্ষমতায় ছিলাম আমি এটা এস্টাবলিশ করতে মোটামুটি ভাবে সহযোগিতা করেছি সে কারনে অফিস ঘর প্রতিষ্ঠিত হয়েছে দোয়া করবেন যদি আমরা ক্ষমতাই আসি বাকি দায়িত্বটুকু আমিই পালন  করবো #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট