1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলায় ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।

বুধবার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া  সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালক আব্দুস সালাম (৪২) কে আটক করেছে পুলিশ। নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের  ছেলে। দিপু পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে বোদা উপজেলা পরিষদ এলাকা থেকে নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে যান কামিনী রায়। এসময় বিদ্যুৎ বিল বেশি হওয়ায় অভিযোগ দিতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যান দিপু চন্দ্র বর্মন। পরে তারা  মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তারা বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঔষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন দীপু ও কামিনী। এ সময় দিপু মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে দিপুকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওপরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তবে কামিনী শরীরের বিভিন্ন অঙ্গে সামান্য আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন।

এদিকে ঘটনার পরপরই ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানটিকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়। এছাড়া চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কাভার্ড ভ্যান আমরা জব্দ করেছি। চালক কেও আটক করা হয়েছে।

এ ঘটনা নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট