1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১০৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ (জনপ্রতি ৫ কেজি ধান ও ১০ কেজি এমওপি সার) এবং ১৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ (জনপ্রতি ৫ কেজি ), ডিএপি সার (২০ কেজি) ও এমওপি সার (২০ কেজি) বিতরণের উদ্বোধন করা হয়।পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তার বক্তব্যে বলেন, “কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার নিয়মিত সহায়তা প্রদান করছে। এই বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

কৃষি অফিস সূত্রে যানা যায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বালাইনাশক বাবদ বরাদ্দকৃত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও শাকসবজির ক্ষেত্রেও বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানি, মোছা. শাফলা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজাদ হোসেন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট