1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও পর্যালোচনা সভা  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও পর্যালোচনা সভা 

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, কলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফিজুর, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ, বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন হোসেন পলাশ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, সরনজাই ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোস্তাফিজুর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন মিঠু, সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিন সরকার রনজু। অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দিন।Open photo

এদিকে তানোর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দিন। এ সময় প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট