1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিদ্ধিরগঞ্জ  পুলিশ গ্রেপ্তার করেছে ৩ মাদককারবারি কে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

সিদ্ধিরগঞ্জ  পুলিশ গ্রেপ্তার করেছে ৩ মাদককারবারি কে

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ ও ১ কেজী গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২১ জুন)সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শ নগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: বিল্লাল হোসেন (৩৫), সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীপাড়া মিজমিজি এলাকার ওমর ফারুকের ছেলে জুয়েল(৩৫), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ীর বাদশা ভুইয়ার ছেলে রনি ভুইয়া (৩৬)।

ওসি শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে(২১ মে) শনিবার দুপুরে এসআই মোঃ ওয়ালি উল্লাহ ও ওয়াসিম আকরাম ও মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদর্শ নগর জামে মসজিদ এলাকার পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: বিল্লাল হোসেন (৩৫), গ্রেফতার করা হয়।

শনিবার ভোর ৪টার দিকে এসআই মাসুম বিল্লাহ, এসআই গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মিজমিজি চৌধুরীপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ জুয়েল (৩৫) গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ বজলুর রহমান,গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ী থেকে এক কেজী গাজাসহ রনি ভুইয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট