1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা-আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমের সামনে কৃষি প্রণোদনা হিসেবে এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন ।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ,উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, মামুনুর রশিদ প্রমূখ। এ সময় ২ হাজার ৯৭০ জন কৃষকদের মাঝে প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা-আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট