1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কবরস্থানের রেকর্ডভুক্ত রাস্তা দখলের অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

বদরগঞ্জে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কবরস্থানের রেকর্ডভুক্ত রাস্তা দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায় কবরস্থানের রাস্তা জোড়পূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে ১৫ জুন রোববার বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, মাদ্রাসাপাড়ায় কবরস্থানে যাওয়ার জন্য নব্বইয়ের সরকারি ভূমি রেকর্ড অনুযায়ী একটি রাস্তা অর্ন্তভূক্ত করা আছে। সেই রাস্তাটি বর্তমানে আওয়ামী লীগের ২ জন ব্যক্তি দখল করে ভোগ করতেছে। রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোয়েব আলী ও তার ভাই অহিদুল হক সেই সরকারি রেকর্ডভুক্ত রাস্তাটি দখলে নিয়েছে। সেই রাস্তার জায়গায় ইটের প্রাচীর, বাঁশঝাড়, টয়লেট ও গোবর রাখার জায়গা করেছেন তারা।

আব্দুল আজিজ নামের এক এলাকাবাসী জানান, সেই সময়ে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তারা কবরস্থানের এই সরকারি রাস্তাটি দখল করে। রাস্তায় প্রাচীর ও আমবাগান নির্মাণের সময় স্থানীয়রা বাধা দিলে তারা জেলে পাঠানোর হুমকি দেন।

এলাকাবাসী আব্দুল মতিন জানান, কবরস্থানের রাস্তা দখল হওয়ার কারণে লাশ নিয়ে যাওয়া কঠিন, ধানক্ষেতের আইল দিয়ে যেতে হয়। দূর-দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনের অনেক কষ্ট হয়। স্থানীয় এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে জানান, তাঁর স্বামীর মৃত দেহটি খাটলিতে বহনের সময় খাটলি থেকে অল্পের জন্য পড়ে যায়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, যত দ্রুত সম্ভব তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।   #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট