1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

হরিপুরে নানীর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারালো আপন দুই ভাইবোন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হরিপুর প্রতিনিধি: রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানীর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন সাদিয়া আক্তার (১১) ও সাদ্দাম হোসেন (০৬) নামে আপন দুই ভাইবোন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ জুন) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ও আমগাও ইউনিয়নের মাঝামাঝি সুইচগেট নামক স্থানে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ও বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। সাদিয়া আক্তার ও সাদ্দাম হোসেন রংপুরের পশুরাম থানার জলছত্র গ্রামের আমিনুল ইসলামের দুই শিশু সন্তান। নিহতদের বাবা আমিনুল ইসলাম বলেন দুইদিন আগে আমি আমার দুই সন্তানকে নিয়ে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও গ্রামে শাশুড়িকে দেখার জন্য বেড়াতে আসি।  তীব্র তাপদাহের কারণে বৃহস্পতিবার দুপুরে ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাদিয়া আক্রারকে নিয়ে নাগর নদীতে গোসল করতে আসি। দুই সন্তানসহ আমি গোসল করতেছিলাম হঠাৎ করে তারা দুইজন পানির স্রোতে তলিয়ে যায়। আমি তাদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এসময় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় অনেক খোজাখুজির পর  বিকেল ৪টার দিকে বকুয়া ইউনিয়ের মানিকখাড়ি এলাকায় নাগর নদী থেকে থেকে আমার মেয়ে সাদিয়া আক্তার (১১) এর লাশ উদ্ধার করা হয়। কিন্তূ আমার শিশু সন্তান সাদ্দাম হোসেনের লাশ এখনো পাওয়া যায় নাই।  আমি বাড়িতে গিয়ে  আমার স্ত্রীকে কি জবাব দিবো সেই ভাষা হারিয়ে ফেলেছি।Open photo

দুই সন্তান নিহত হওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আমিনুল ইসলাম, এসময় আকাশের বাতাস ভারী হয়ে উঠে। সন্তান হারা বাবার কান্নায় উপস্থিত লোকজনের চোখ দিয়েও অশ্রু নেমে আসে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে ডুবে নিহত দুই ভাইবোনের মধ্যে সাদিয়া আক্তার (১১) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপরজনের লাশ উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌছাই যাবে ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট