1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পলাশবাড়ীতে এলজিইডি'র (GRRIIP) প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পলাশবাড়ীতে এলজিইডি’র (GRRIIP) প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন “বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (GRRIIP) বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হোসেনপুর এলাকার হযরত আলী নামের এক ব্যক্তি ১৩ মে ২০২৫ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জমা দেন।

অভিযোগে প্রকল্পের নকশা পরিবর্তন, পূর্বনির্ধারিত রুট উপেক্ষা, এবং উদ্দেশ্য বিকৃতির কথা উল্লেখ করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২১ মে ২০২৫ তারিখে GRRIIP প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্রে বলা হয়, একটি কারিগরি (তদন্ত) কমিটি গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

এদিকে, ২৪মে ২০২৫ তারিখে খবরবাড়ী ২৪ ডটকমসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে এ অভিযোগের সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্প কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়ক উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, GRRIIP প্রকল্পের আওতায় হোসেনপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ থেকে হরিতলা হাট পর্যন্ত ৮.৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক পাকা করার কাজ অনুমোদন পায়। প্রকল্পটির আইডি নম্বর ১৩২৬৭৩০০৯। অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলাল কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের নকশা ও নির্ধারিত রুট পরিবর্তনের চেষ্টা করছেন, যার ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী জানান,“ চলতি জুনের মধ্যেই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট