1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট  চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে বিএসএফের পুশইন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট  চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে বিএসএফের পুশইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায় ৫৯ বিজিবি । আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ান।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান,  ২০১৭ সাল থেকে ২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় তারা আটক ছিল। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট