1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়  তারা নির্বাচন চায় না- ড. মঈন খান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়  তারা নির্বাচন চায় না— ড. মঈন খান

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে, তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জনগনকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।

তিনি নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরনের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরোণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধীতা করছে।  তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।Open photo

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এছাত্তারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন , যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতীয়া,ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহম্মেদ খান,সদস্য সচিব বখতিয়ার,ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউছুফ বীন শাহীন,যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভূইয়া,সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাছেদ,,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,সদস্য সচিব আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ নয়ন মিয়া ও পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট