1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আমগাছে মগডালে গলায় রশিতে ফাঁস দিয়ে রনি ইসলাম (২৬) নামে যুবকের আত্মহত্যা করেছে। শুক্রবার (৩০মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে আজিজুল ইসলামের আম বাগানের মগডালে রশিতে ফাঁস দেওয়ার এই ঘটনা ঘটে। রনি ইসলাম উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের আরমান আলী ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি ইসলাম শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ি থেকে গ্রামের মধ্যে যান। পরে বাড়ি আসেনি। আজিজুল ইসলামের আমবাগানের পাশে আমবাগানটির আম ক্রয় করেন একই গ্রামের লায়েব আলী। তিনি বিকেল ক্রয়কৃত আম বাগানটি দেখতে গিয়ে পাশের বাগানে এক যুবককে রশিতে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করে খানায় নেওয়া হয়েছে ।

রনি মানুষিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। রনি পিতা আরমান আলী জানিয়েছেন, তার রনি ইসলামে সংসারে ৮ বছর বয়সী সাদিয়া নামের কন্যা রয়েছে। পরবর্তীতে গত ২ মাস আগে তার স্ত্রী মাবিয়া বেগম পুত্র সন্তান জন্মদানের একদিন পরই মারা যায়। সন্তান মারা যাওয়ার পর থেকে মানুষিকভাবে অসুস্থ রনি শোকে কারত ছিলেন ।

বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) নাসির উদ্দিন তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে খানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা করে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট