1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে হেন্দু সম্প্রদায়ের  মালশিরা সার্বজনীন কালীমন্দির জবর দখলের চেষ্টা করা হচ্ছে। মালশিরা গ্রামের মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন বহিরাগতদের নিয়ে মন্দিরের সম্পত্তি জবর দখল করতে নানা অপতৎপরতা শুরু করেছে।এমনকি তারা কালীপূজা আয়োজনে বাধা দিচ্ছে। এঘটনায় স্থানীয় হেন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা মৌজায় আরএস খতিয়ান নম্বর ২৭৬, আরএস দাগ নম্বর ১৫১৪,পরিমাণ ১২ শতক,শ্রেণী লায়েক পতিত।একই মৌজায় আরএস দাগ নম্বর ১৫১৭,পরিমাণ ১৪ শতক, শ্রেণী দেবস্থান এবং আরএস খতিয়ান ২৭৮, আরএস দাগ নম্বর ১২০৮, পরিমাণ ২২ শতক,শ্রেণী জনসাধারণের ব্যবহার্য বলে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা জানান, মালশিরা গ্রামের এসব সম্পত্তির মালশিরা সার্বজনীন কালীমন্দির। মালশিরা গ্রামের হেন্দু সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায় এই মন্দিরে কালীপূজা করে আসছেন। মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন সন্তোষ ও দ্বিজেন। তারা প্রায় দু’যুগ ধরে এই মন্দির দেখভাল করে আসছেন।কিন্ত্ত এখন তারা মন্দিরের এসব সম্পত্তি তাদের নিজেদের দাবি করে পূজা-অর্চনায় বাধা প্রদান করছেন। অথচ এসব সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তার পরেও সম্পত্তি জবর দখলে নানা অপতৎপরতা শুরু করেছেন সন্তোষ ও দ্বিজেন। এনিয়ে এলাকার হেন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

মালশিরা সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জল প্রামানিক বলেন, সন্তোষ ও দ্বিজেন দীর্ঘদিন তাদের মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন। আর এই সুযোগে তারা জাল কাগজপত্র সৃষ্টি করে মন্দির জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা গত ২৭মে থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছে,তারা পূজা-অর্চনায় বাধা দিচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট