1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে মেঘমুক্ত আকাশ থাকায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:

আজ বুধবার (২৮) মে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খালি চোখে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। মে মাসের শেষে এসেও ভ্রমণ পিপাসু মানুষের চোখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। অনেকের চোখে ও হৃদয়ের স্থান জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বাদ।

কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও এর পরে এটি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ[, যার উচ্চতা ৩৬৩০ মিটার । এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পৰ্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয়। যদিও সারা বছর তেঁতুলিয়া থেকে দেখার সৌভাগ্য হয় না। সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। তবে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তেঁতুলিয়া ডাকবাংলোর পিকনিক কর্নারের স্পষ্ট থেকে।পাশাপাশি মহানন্দা নদীর পার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমান পর্যটকরা। Open photo

স্থানীয় যুবক রনি মিয়াজী জানায়, আজ হঠাৎ কাঞ্চনজঙ্ঘা এভাবে উকি দিবে আমরা ভাবতে পারিনি। মূলত আকাশ পরিষ্কার থাকার কারণে প্রায় সময়ই কাঞ্চনজঙ্ঘা দেখা মিলে। তবে আজ একটু স্পষ্টভাবে দেখা মিলেছে।

ঠাকুরগাঁও এর পর্যটক জাকিয়া পারভীন বলেন, আমি তেঁতুলিয়ায় বেড়াতে এসেছি তেঁতুলিয়ার অনেক দর্শনীয় স্থান, তেঁতুলিয়া ডাকবাংলো, রওশনপুর, আনন্দধারা, কাজী এন্ড কাজি টি স্টেট, বাংলাবান্ধা জিরো পয়েন্ট দেখার জন্য। আজ হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তা কল্পনা করিনি। কাঞ্চনজঙ্ঘা দেখতে অনেক সুন্দর লাগছে আমার ছেলে ও মেয়ে সহ আমরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তেঁতুলিয়া ডাকবাংলো থেকে উপভোগ করছি।Open photo

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী জিতেন বলেছেন-গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের আকাশ মেঘাচ্ছন্ন হালকা ও মাঝারি বৃষ্টি থাকার ফলে আজ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট