1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝলই শালশিড়ি ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের অভিযোগে  ১১ ইউপি সদস্য আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝলই শালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী ও স্থানীয় জনতা। তাদের বিরুদ্ধে তালাকপ্রাপ্ত বিধবা, অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে।

সোমবার (২৬ মে) রাতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের জন্য সুবিধাভোগী প্রতিটি বাড়ি থেকে ৫০০ টাকা করে আদায় করেন ওই ইউপি সদস্যরা।

এই অভিযোগে ইউনিয়ন পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা আর্থিক লেনদেনের প্রমাণ ও চাল বিতরণে অনিয়ম পায়। সেইরাতে ১১ ইউপি সদস্যকে সেনাবাহিনী ও পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এসময় তাদের কাছে থেকে নগদ ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। বিডব্লিউবি কার্ডের আওতায় গতকাল ঝলইশালশিড়ি ইউনিয়নের ২৫৮টি পরিবারকে মাথাপিছু মাসে ৩০ কেজি হারে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।Open photo

আটককৃত ইউপি সদস্যরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিজ উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয়নাথ রায়, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শুনিল চন্দ্র রায়, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য দাহির উদ্দিন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন ইসলাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭.৮.৯নং ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

দালাল পাড়া এলাকার সুবিধাভোগী সলেমান বলেন, চাল দিবে এজন্য মেম্বার আমার কাছে ৫০০ টাকা নিয়েছে। পুতুল রাণী নামের সুবিধাভোগী নারী বলেন, আমার কাছ থেকে চাল দেওয়ার কথা বলে ৫নং ওয়ার্ড মেম্বার শুনিল চন্দ্র রায় ৫০০ টাকা নিয়েছে।

এ ঘটনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, তারা যে অপরাধটি করেছে এটা ফৌজদারি অপরাধ। তারা চালের টাকার কথা স্বীকার করেছে। এখানে আমরা তাদের কাছ থেকে নগদ অর্থও পেয়েছি। সেই অর্থসহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত প্রমাণ সহ আমরা আদালতের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি আদালত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট