1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের বোদায় যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বিএসটিআইয়ের সামারি কোর্ট পরিচালনা: চালের দোকানকে জরিমানা, লাজ ফার্মার পণ্য জব্দ রাসিকের ‘শিক্ষা পদক ২০২৬’: জিপিএ-৫ প্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার

পঞ্চগড়ের বোদায় যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বোদা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কাটাবাড়ি এলাকা থেকে মো. বাদশা মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

রোববার (২৫ মে) সকালে জেলার বোদা উপজেলার মাড়েয়া কাটাবাড়ি এলাকায় করোতোয়া নদীর পাড়ে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। মৃত বাদশা মিয়া পাশ্ববর্তী আরাজি শিকারপুর বামনডুবি এলাকার মো. ফারুকের ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীকে রেখে ঢাকায় প্রথম স্ত্রীর কাছে থাকতেন বাদশা। এ নিয়ে প্রায়ই দ্বিতীয় স্ত্রীর সাথে ঝামেলা হতো তার। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল কোন একসময় ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। এবং পারিবারিক এসব ঝামেলার জের ধরেই মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

সকালে গরু বাধতে গিয়ে প্রথমে দুর থেকে একটি মরদেহ দেখতে পান মৃত ব্যাক্তির মামা লুৎফর রহমান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে মরদেহটি বাদশার বলে নিশ্চিত হন তারা।

লুৎফর রহমান জানান, বাদশা ঢাকাতে থাকতেন। সে কখন বাড়িতে এসেছিলো সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না। তার সাথে কারো ব্যাক্তিগত কোন শত্রুতার বিষয়ও তার জানা নেই। তবে, পারিবারিক ঝামেলার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

৬নং মাড়েয়া বাবনহাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনছুর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। কিছু দুরে একটি ব্যাগ, মোবাইল ফোন, মিষ্টির পেকেট, পারুটিসহ বিষের বোতল পড়ে ছিলো।

পঞ্চগড় সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, ওসি তদন্তসহ বোদা থানার পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন তারা।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পোষ্টমর্টেম জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত করা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট