1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পঞ্চগড় সীমান্তে নারী পুরুষ ও শিশুসহ ২১ জনকে পুশ ইন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)  বুধবার (২১ মে) পঞ্চগড় সদর উপজেলার জয়ধর ডাঙ্গা বড়বাড়ি সীমান্তে ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে পুশ-ইন করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ এবং ১৩ জন শিশু রয়েছে। জয়ধরভাঙ্গা বিওপির টহল দল সীমান্তে সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি গুজরাট রাজ্যে আটক হওয়ার পর বিমানযোগে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বাসযোগে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে শিশুদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে আমাদের সীমান্ত দিয়ে পাঠিয়েছে। আমরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি এবং জানতে চেয়েছি, কেন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করা হলো।

সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।” উল্লেখ্য, ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন, কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট